প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণশ্রমিক মারা গেছেন৷ তাঁর নাম মো. হানিফ৷ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর৷ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, সদরঘাটের আইস ফ্যাক্টরি সড়কে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন হানিফ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম