বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনসুর খান (২০) নামের এক হোটেলশ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কের প্রিমিয়াম হোটেলে এ দুর্ঘটনা ঘটে। মনসুর খান সদর উপজেলার জাকান্দি গ্রামের মৃত মুসলিম খানের ছেলে। দুপুর ১২টার দিকে হোটেলের ভেতরের দিকে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি আহত হন। সহকর্মীরা তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।