বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (২৮) নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। তিনি উপজেলার তিলকপুর ইউনিয়নের ভট্টপলাশী গ্রামের মসলিম উদ্দিনের ছেলে। গত রোববার রাত সাড়ে আটটার দিকে তিলকপুর হাটের মঞ্জুর আলমের মাছের আড়তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ গতকাল সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।