বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান আলী (১৬) নামের এক কিশোর মারা গেছে। সে সরিষাবাড়ী পৌরসভার চক হাটবাড়ী গ্রামের সুলতান মাহমুদের ছেলে। পুলিশ ও নিহত কিশোরের পারিবারিক সূত্রে জানা গেছে, হাসান আলী নিজ ঘরে দুপুরে বিদ্যুতের ছেঁড়া তারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।