বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পুলিশ সদস্য মারা গেছেন। মনুসর আলী (৪৬) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। পুলিশ জানায়, পুলিশ ট্রেনিং সেন্টারে গাছের একটি ডাল কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মনুসর মারা যান। তাঁর বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলার নিধিরাম মোগলবাসা গ্রামে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক বলেছেন, মনুসরের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।