বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্বছালুয়া গ্রামে গত সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি মারা যান। তিনি একটি ট্রাকে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। নিহত রতন গাইবান্ধা পৌরসভার খানকা শরিফ এলাকার কাজিম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, পূর্বছালুয়া গ্রাম থেকে মধু ও মৌমাছিসহ কাঠের ১৫২টি বাক্স নিয়ে উদাখালি-গাইবান্ধা সড়ক ধরে একটি ট্রাক গাইবান্ধা শহরের উদ্দেশে রওনা দেয়। ট্রাকে থাকা বাক্সের ওপর বসেছিলেন রতন। ট্রাকটি পুর্বছালুয়া গ্রামে পৌঁছালে সড়কের ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকের চালক পলাতক। উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।