বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাভেল মিয়া (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পাভেল কেন্দুয়া ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। তিনি বেলা একটার দিকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়ির বৈদ্যুতিক সেচযন্ত্রের তার লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি