বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বকুল হোসেন উপজেলার কায়েতপাড়া গ্রামের বাসিন্দা। গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে নিজের বাড়ির টিনের চালায় উঠে মেরামতকাজ করার সময় চালার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বকুল নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।