বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামে গতকাল বুধবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর মোহাম্মদ গাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নূর মোহাম্মদের বাড়ি ছোট শিংগা গ্রামে। পল্লী বিদ্যুৎ সমিতি এবং নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে নূর মোহাম্মদ গরু নিয়ে বাড়ির পাশের মাঠে যান। সকাল সাতটার দিকে মাঠের মধ্যে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।