বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আনোয়ার (৩০) নামের একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শ্যামপুর থানার উপপরিদর্শক রাজীব আহমেদ প্রথম আলোকে বলেন, শ্যামপুরের আরসিন গেট এলাকার একটি নির্মাণাধীন ভবনে আনোয়ার কাজ করতেন। গতকাল সকাল নয়টার দিকে নিচ থেকে ওপরে রড তোলার সময় মাথার ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারে লেগে যায়। বিদ্যুৎস্পৃষ্ট আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।