বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শিবেরডাঙ্গী পূর্বপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোবায়ের হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন তাঁর চাচা আবদুল বারেক (৩৫)। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে জোবায়ের হোসেন ও তাঁর চাচা নিজ বাড়িতে কেব্ল (ডিশ) সংযোগ দিতে টিনের চালে ওঠেন। এ সময় দুজনই বিদ্যুতের তারের স্পর্শে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে রাজীবপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। আবদুল বারেকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জোবায়ের এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।