বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷ সে গ্রামের দিনমজুর হাবিবুর রহমানের ছেলে৷ গত শনিবার গ্রামের সুজন চন্দ্র ও বিষ্ণুপদ রায়ের বাড়ির পাশের বাগানের মধ্যে একটি ব্রয়লার মুরগির খামারে এ ঘটনা ঘটে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, খামারের চাটাইয়ের বেড়ার এক পাশ ভাঙা ছিল৷ মুরগি চুরি রোধে ওই ভাঙা অংশে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল৷ শনিবার বিকেলে ওই ফাঁদে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমানের মৃত্যু হয়৷