বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল আজিজ (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রেহেনা আক্তার জানান, গতকাল সকালে নিজের ঘরে প্লাগে মুঠোফোনের চার্জার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুল আজিজ। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আবদুল আজিজের বাড়ি জামালপুরে। তিনি বার আউলিয়া এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।