প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক আলমপুরে গতকাল বুধবার সকালে আম কুড়াতে গিয়ে পোলট্রি ফার্মের কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চক আলমপুর গ্রামের মো. বাবুর ছেলে। সদর থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, সকাল ছয়টার দিকে চক আলমপুরের একটি বাগানে আম কুড়াতে যায় ইমন। এ সময় খাইরুল ইসলাম নামের এক ব্যক্তির পোলট্রি ফার্মের কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ইমন। পোলট্রি ফার্মের কাঁটাতারের বেড়া বিদ্যুতায়িত করে রাখা হয়েছিল। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।