বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বদরুল কামাল (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বদরুল কামালের বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া গ্রামে। তিনি পেশায় পিকআপভ্যানের চালক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দেড়টার দিকে বদরুল মিঠার দোকান এলাকার একটি ইটভাটায় পিকআপভ্যানে করে মাটি নিয়ে যান। মাটি নামানোর সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে পিকআপভ্যানের পেছনের অংশ লাগলে বদরুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।