বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি স্কুলের ছাদ থেকে পড়ে বিপুল কৃষ্ণ হালদার (৫৩) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। একই সময় ছাদ থেকে পড়ে আহত হয় রাকিব নামের আরেক স্কুলছাত্র। গতকাল বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। বিপুল কৃষ্ণ মোখলেস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। স্কুলের শিক্ষক শরীফ হোসেন বলেন, বিকেলে স্কুলের ছাত্র রাকিব বৃষ্টির পানি ছাদ থেকে পাইপ দিয়ে কীভাবে নিচে পড়ে, তা দেখতে যায়। এরপর বিপুল কৃষ্ণও সেখানে যান। এর কিছুক্ষণ পর তাঁরা ছাদ থেকে পড়ে যান।