বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আকমলবলীর বাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হারুনুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
হারুনুর রশিদের বাড়ি আকমলবলীর বাড়ি এলাকায়।
ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য মো. আমিরুজ্জামান বলেন, গতকাল বিকেলের দিকে হারুনুর রশিদের বাড়ির বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। তিনি বিকেলে ওই ছেঁড়া তার জোড়া লাগানোর চেষ্টা করেন। ওই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।