বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের জিনজিরা তাওয়াপট্টি এলাকায় গতকাল শুক্রবার সকালে ওয়াটার কালার ওয়াশিং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পাওয়া গেছে। কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, ওয়াটার কালার ওয়াশিং কারখানার শাটারের সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে লেগে থাকায় শাটারটি বিদ্যুতায়িত হয়ে যায়। ওই শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগের মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার বরপৃষ্ঠ গ্রামে। মডেল থানার এসআই মো. ইউসুফ আলী বলেন, সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ২৫ বছর বয়সী যুবকটির লাশ ভাসছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে এ যু্বকের মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরেছে। যুবকের পরনে ছিল নীল জিন্স প্যান্ট ও ছাপার হাফ শার্ট। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন জানান, দুটি ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ধি|