বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশনারা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বাড়ির পাশের বাঁশবাগানে বিদ্যুতের পার্শ্ব সংযোগ থেকে এ ঘটনা ঘটে। রওশনারা একই গ্রামের হকাজ্জেল হোসেনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানান, বাড়ির পাশের বাঁশবাগানের সড়ক ধরে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন রওশনারা। বাগানের ভেতর দিয়ে প্রতিবেশীর বাড়িতে যাওয়া পার্শ্ব সংযোগের তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। ওই তারে তাঁর পা জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।