বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আবদুল্লাহ (১৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গত রোববার রাত ১০টার দিকে শহরের ঝিলটুলী এলাকার চৌরঙ্গী জামে মসজিদের ছাদে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ গোপালগঞ্জের মুকসুদপুরের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তবে ওই পরিবার বর্তমানে শহরের ঝিলটুলী এলাকার কাঠপট্টি মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে আবদুল্লাহ বন্ধুদের সঙ্গে তারাবি নামাজ পড়তে চৌরঙ্গী জামে মসজিদে যায়। নামাজ পড়া শেষে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে প্লাস্টিকের পাইপে মোড়ানো বিদ্যুতের তার ধরে। এতে সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।