বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়ার রাহাত্তরপুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখিনূর (৩৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখিনূরের বাড়ি কক্সবাজার জেলার সদর থানার সমিতিপাড়া এলাকায়। তাঁর বাবার নাম জাকির কবির।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে রাহাত্তরপুল লায়ন গলির পুরাতন চারতলা স্কুলের সামনে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন আখিনূর। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।