বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া বাজারে গতকাল মঙ্গলবার একজন ক্ষুদ্র ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মহব্বত সরদার (৩২)। আহত ব্যক্তিরা হলেন আলী মোড়ল (৩২), জামাল হোসেন (৫০) ও আলতাফ হোসেন (২৮)। তাঁদের বাড়ি নওয়াপাড়া গ্রামে। আহত ব্যক্তিরা বলেন, নওয়াপাড়া বাজারে মহব্বত সরদারের দোকান ঘর মেরামতের জন্য বেলা একটার দিকে কয়েকজন সেটি অন্য স্থানে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার লেগে ঘরটি বিদ্যুতায়িত হয়। এতে মহব্বতসহ তাঁরা আহত হন। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মহব্বতকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান।