বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলিফ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মুড়িকান্দী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলিফ ওই গ্রামের আইনুল ইসলামের ছেলে। সে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আলিফ নিজ ঘরের টিনের চাল পরিষ্কারের জন্য চালে ওঠে। এ সময় চালের ওপরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে সে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।