বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিমা খাতুন (৪০) নামের এক নারী মারা গেছেন। গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে পানির মোটর পাম্পের সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, রহিমা উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়াপাচাশি গ্রামের আবুল হাসিমের স্ত্রী। গতকাল সকাল ১০টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।