বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদুল খলিফা (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামে এ ঘটনা ঘটে। কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকেন্দার আলী খলিফা জানান, বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওহিদুল। বাঁশঝাড়ের ভেতর দিয়ে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়া হয়েছিল।