প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দশমিনা উপজেলা শহরের বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম খলিল প্যাদা (৪০)। তিনি পূর্ব আলীপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা বলেন, খলিল নলখোলা বন্দরের মেসার্স আজমেরী ট্রেডার্সের দোতলা ভবনের নির্মাণশ্রমিকের কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ভবনের বাইরের পাশে পলেস্তারার কাজ করার জন্য তিনি বাঁশের মাচা পাতছিলেন। এ সময় বিদ্যুৎ সঞ্চালনের মূল তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে ছিটকে পড়েন। সহযোগী শ্রমিকেরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।