বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন সোলাইমান আলী (৪৫) ও টুটুল প্রামাণিক (৩০)।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, কয়েকজন শ্রমিক জমিতে ধানের চারা রোপণের কাজ করতে নন্দীগ্রাম উপজেলার দলগাছা গ্রামের মতিউর রহমানের বাড়িতে আসেন। গতকাল রোববার বিকেলে শ্রমিক সোলাইমান ভেজা কাপড় শুকাতে ওই বাড়ির পাশে বৈদ্যুতিক তারে মেলে দিতে গিয়ে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাকোবাড়ি শিবনাথেরবশ গ্রামে তাঁর বাড়ি। নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একই দিন দুপুরে সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টুটুল প্রামাণিক মারা যান। তিনি পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহজাহান আলীর ছেলে।