বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে সে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি রাজাবাড়ি গ্রামে। সে রাজাবাড়ি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। এলাকাবাসী জানান, সোমবার দুপুরে সে বাড়ির সামনে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান বলেন, এ ঘটনায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।