বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। বালিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম আসাদ সিকদার (২৪)। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের আশরাফ আলী সিকদারের ছেলে। তিনি পারেরহাট বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আসাদ গতকাল বালিপাড়া বাজার এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা কেব্ল টিভির লাইনমেরামতের কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মো. জুয়েল বলেন, আসাদকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।