প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুইট হোসেন (৩০) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জোনাইল বাজারের ব্যবসায়ী সুইট হোসেন তাঁর দোকানের পাশের একটি গাছের সঙ্গে বিদ্যুতের তার ঝোলাতে গিয়ে স্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।