বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নলুয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপকেন্দ্রে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম আবদুল জলিল (২২)। তাঁর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে। নলুয়া উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আবদুল জলিল সকালে কেন্দ্রের ছাদে রড কাটতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ সুনামগঞ্জের জগন্নাথপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।