বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের গাছে উঠে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আবুল হোসেন (৪৫) নামের এক কৃষক৷ এর আগে সকাল সাড়ে নয়টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজারে ওয়ার্কশপের দোকানে কাজ করার সময় সাইফুল ইসলাম (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়৷ তাঁর বাড়ি পাশের পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা গ্রামে৷