প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন গাজী (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আমিন গাজী গদাইপুর গ্রামের ছহিল উদ্দিন গাজীর ছেলে। আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের সদস্য হোসেন আলী জানান, রাতে বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলে রাত দুইটা পর্যন্ত। পরে তাঁরা সবই চলে আসেন। সকালে গিয়ে দেখা যায় ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন গাজী মারা গেছেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।