প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্য পাইকপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাগর (১৭) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু সাংবাদিকদের বলেন, সাগর মধ্যপাইকপাড়ার একটি ছোট কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ওয়ার্কশপের অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।