প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহাদাৎ (১২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদাৎ একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোরে শাহাদাৎ নিজের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।