বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শুভ হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুভ উপজেলার হরিশপুর মৎস্যজীবী পাড়ার মো. রেজাউল ইসলামের ছেলে। গত সোমবার দুপুরে মিরাট ইউপির বড়ধর মোচড়া খালে শুভ নৌকা নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে ওই এলাকার হঠাৎপাড়া নামক স্থানে বিদ্যুতের একটি খুঁটির হেলে পড়া তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পারিবার সূত্র শুভর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।