বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিনা বেগম (২৮) নামের এক গৃহবধূ মারা গেছেন। নিহত গৃহবধূ ওই গ্রামের আবদুল মতিন মিয়ার স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে সেলিনা বেগম নিজ ঘরে বৈদ্যুতিক সুইচ বোর্ডে মুঠোফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা প্রতিনিধি