বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মচারী কামাল হোসেন (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পুলিশ জানায়, বাসার ডিশের সংযোগ বিচ্ছিন্ন থাকায় মঙ্গলবার সকাল নয়টার দিকে কামাল লাইন মেরামত করতে গিয়ে হাতে থাকা বাঁশ বিদ্যুতের লাইনে লেগে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। কামাল হোসেনের বাড়ি বরিশালের হিজলা গ্রামে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালকের সহযোগী পদে ১৫ বছর ধরে চাকরি করছিলেন তিনি।