বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় গতকাল শনিবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কাঠেরপুল এলাকার শিবু মিয়ার ছেলে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, আলমগীরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।