বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শজিনা পাড়তে গাছে উঠে ডাল কেটে দিলে ডালটি বিদ্যুতের তারের ওপর পড়ে। সেই ডাল সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন ফরহাদ শেখ (৩২)। তাঁকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ১২টায় খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামে। তিনি ওই গ্রামের ওয়াছেক আলী শেখের ছেলে।