বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিষমহল এলাকায় গতকাল সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ইসমাইল শিষমহল এলাকার জামেয়া ইসলামিয়া তানজুম কামিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র। তিনি সদর উপজেলার উত্তর নরসিংপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে।