বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মিয়া (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বাচ্চু মিয়া একজন দিনমজুর ছিলেন। নিজের বসতঘরের টিনের বেড়া মেরামতের সময় চালের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পর্শে আহত হন বাচ্চু মিয়া। আশঙ্কাজনক অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিকলী থানার ওসি এ কে এম মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।