বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারিধারায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক (২৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, রফিক সকালে ১২ নম্বর সড়কের নির্মাণাধীন ৮৮ নম্বর ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার পেঁচানো একটি লোহার পাইপে হাত রাখেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এ ব্যাপারে আমরা শুনেছি।’ রফিকের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার চিতুলিয়া গ্রামে।