বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহা গ্রামের রব মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধের একটি চারতলা ভবনে বিদ্যুতের কাজ করার সময় মিজানুর স্পৃষ্ট হন।