বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণির এক ছাত্র মারা গেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চিৎলিয়া গ্রামের লেবাস মিয়ার বাড়ির পাশে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। বৃহস্পতিবার সকালে জয়নাল মিয়ার ছেলে চিৎলিয়া জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ফেরদৌস আহমদ (১৩) ছেঁড়া তার ধরে তা সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কমলগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক এম এ হাসনাত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।