বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিক্তা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিনা ওই গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। গতকাল সকাল পৌনে আটটার দিকে নিজ বসতঘরে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।