প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতলেব হোসেন (৩৮) নামের এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন শ্রমিক। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার বিয়ালা বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, বিয়ালা বাজারের সরকারি জায়গায় অবৈধভাবে কিছু দোকানপাট গড়ে উঠেছিল। স্থানীয় প্রশাসন সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয়। এ জন্য দখলকারীরা শ্রমিক দিয়ে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছিলেন। এ সময় লুৎফর রহমানের স্থাপনা সরানোর কাজ করছিলেন মোতলেবসহ পাঁচজন শ্রমিক। সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতলেব ঘটনাস্থলেই মারা যান এবং বাকি চারজন আহত হন।