বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেধাবী কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৭) নামের এক মেধাবী কলেজছাত্র মারা গেছে। মিজান মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও কুলপালা গ্রামের মনতাজ আলীর ছেলে। সে এ বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। মিজানের চাচা জাকির হোসেন জানান, শুক্রবার বেলা সোয়া ১০টায় মিজান গ্রামের মাঠের একটি ইপিল ইপিল গাছে উঠলে একটি ডাল বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধারের পর দমকলের গাড়িতে করে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১টায় হাসপাতালের চিকিৎসক শামীম কবীর তাকে মৃত ঘোষণা করেন।