বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীর মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিজেকে শামীমের ভগ্নিপতি পরিচয় দিয়ে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শামীম মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। রাতে তিনি টেলিভিশন দেখা শেষে প্লাগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে আনা হয়।
এ ব্যাপারে জানতে যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহিদ হাসান বলেন, এ ধরনের তথ্য তাঁর জানা নেই।