বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার ধনিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিসুর রহমান (৩৫) নামের এক যুবক মারা গেছেন।কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহত আনিসুর একজন রাজমিস্ত্রি ছিলেন। গতকাল সকালে তিনি ধনিয়ার নূরপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। একপর্যায়ে পানির মোটর চালু করার জন্য তিনি বৈদ্যুতিক সুইচে হাত দেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আনিসুর রহমানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। বাবার নাম জয়নাল মোল্লা।